ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নোয়াখালী জেলা বিএনপি নতুন আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মাহবুব আলমগীর আলোকে জেলা বিএনপির আহ্বায়ক ও হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি, সদস্য সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

নবনির্বাচিত জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও নোয়াখালী জেলার নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শে, জেলা বিএনপির ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘নোয়াখালী জেলা বিএনপি দীর্ঘ ৯ বছর পর নতুন কমিটি পেল। বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সুস্থতা কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী জেলা বিএনপি নতুন আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো

আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫