ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টি- টুয়েন্টি নারী ক্রিকেট দলের অধিনায়ক নাহিদা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের আগেই বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসই ছিল অধিনায়ক হিসেবে তার শেষ টুর্নামেন্ট। জ্যোতির জায়গায় এবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি। এখন থেকে নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। আর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি নাহিদা ইতোমধ্যেই এই ফরম্যাটের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে বাংলাদেশ নারী দলের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২টি উইকেট শিকার করেছেন নাহিদা।

অন্যদিকে, ২০১৯ সালে অভিষেকের পর থেকে নতুন সহ-অধিনায়ক সোবহানা বাংলাদেশের জার্সিতে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সম্প্রতি তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে এক হাজারের বেশি রান সংগ্রাহক বাংলাদেশী ব্যাটারদের বিশেষ ক্লাবে নাম লিখিয়েছেন। জ্যোতি এবং ফারজানা হকের পর দেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

বাংলাদেশ নারী দলের পরবর্তী টি-টোয়েন্টি সফর ‘আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬’। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি- টুয়েন্টি নারী ক্রিকেট দলের অধিনায়ক নাহিদা

আপডেট সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬