হুতিদের ধারাবহিক হামলায় রিয়াদ সম্মেলন স্থগিত, কর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের বিখ্যাত বার্ষিক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত রাজধানী রিয়াদে চার দিনব্যাপী এই সম্মেলনটি শুরু হওয়ার কথা ছিল। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে রিয়াদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজক কর্তৃপক্ষ এই স্থগিতের সিদ্ধান্ত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনের নতুন তারিখ ‘খুব শিগগিরই’ ঘোষণা করা হবে।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, ‘আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সম্মেলনটির দশম আয়োজন। আমরা চাই, এটি যেন যথাযথ পরিসরে হয় এবং এর মান বজায় থাকে।’
উল্লেখ্য, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনৈতিক ফোরাম’-এর আদলে আয়োজিত এই এফআইআই সম্মেলনকে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বলা হয়। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই ছিল এই উচ্চাভিলাষী সম্মেলনের মূল লক্ষ্য।
রিয়াদে ঘরে বসে কাজের নির্দেশ
এদিকে হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে রাজধানী রিয়াদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি কর্মীদের দূর থেকে বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে রাজধানী রিয়াদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি কর্মীদের দূর থেকে বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা ‘কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’-এর কোম্পানিগুলোও তাদের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে। এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় সমৃদ্ধ রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট বিখ্যাত ‘কিংডম সেন্টার’ ভবনেও কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।




















