বিমানবন্দরে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ২৮০ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। আজ সোমবার,৩০ সেপ্টেম্বর ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো এবং কোথায় কী অভিযোগ আছে, তা যাচাই-বাছাই করবো।
এদিকে পারিবারিক সূত্রের দাবি, সুলতান মনসুর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

























