ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীকে সাবধানে থাকার ব্যাপারে সতর্ক করলেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস৷ তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন আপনার সব ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে৷ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে এ বিষয়ে সতর্ক করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।

মির্জা আব্বাস বলেন, আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না। এ সময় কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও তিনি জানান।

ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো- আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা। এ সময় নেতা-কর্মীদের সঠিক তথ্যগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পাশাপাশি দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে সাবধানে থাকার ব্যাপারে সতর্ক করলেন মির্জা আব্বাস

আপডেট সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬