ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, আপলাইনে চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী, এই রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪ নম্বর ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেনটি নাওটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে ইঞ্জিন ও এর পেছনের বগিগুলো লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও ট্রেনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে পুরো রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরবর্তীতে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। 
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এবং কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বগিগুলো উদ্ধার করে আপলাইনের রেলযোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, আপলাইনে চলাচল বন্ধ

আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬