ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্ট্রেলিয়ার অখ্যাত একাদশের কাছেই ধরাশায়ী বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মূল লড়াইয়ের আগেই অস্ট্রেলিয়া অখ্যাত একাদশের কাছে টাইগারদের ত্রাহি দশা। প্রথম ইনিংসে আশা জাগানিয়া ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে ধোপেই টেকেনি নাজমুল হোসেন শান্ত বাহিনী।

বাংলাদেশের প্রথম ইনিংসে গড়া ২৬৩ রানের বিপরীতে অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তোলে ৯২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শান্ত বাহিনী ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলেন। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ৫৪ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। অবিশ্বাস্য এই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ হারল ৩৮ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নামার আগে শান্ত-মুশফিকদের এমন শুরুটা সত্যিকার অর্থে হতাশার।

ডারউইনে মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। আজ (শনিবার) শেষ ইনিংসে ব্যাটিং ধস সামলাতে পারেনি টাইগার ব্যাটাররা। ব্যাটিংয়ে আসা-যাওয়ার মিছিলে ম্যাচের সমাপ্তি ঘটে ২২ ওভারে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধ্বসিয়ে দেন ক্যাম্পবেল থম্পসন। বাংলাদেশের ৮ ব্যাটারই পরাস্ত হয়েছেন ২২ বছর বয়সী এই বাঁ-হাতি পেসারের সামনে। থমসন একাই দখল করেন ৮ উইকেট। তাও মাত্র ১১ ওভার বলে ২৫ রানের বিনিময়ে।

আগেরদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ৬ রানে ক্যাচ বানিয়ে ফেরান থম্পসন। এরপর মুমিনুল হক ৬ রান করে তার বলে বোল্ড হয়েছেন। আজ খেলতে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হন শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রানে আউট হন থম্পসনের বলে।

বাংলাদেশের স্কোরবোর্ডে ৩৬ রান উঠতেই নেই চার উইকেট। এরপর তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালান। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেওয়ার মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরলে স্কোরবোর্ড দাঁড়ায় ৪৫/৬। শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না।

থম্পসন তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের শেষ দুটি উইকেটও তুলে নেন। ফলে ২১.৬ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসনের ৮ উইকেটের সঙ্গে রকিচোলি নেন দুটি উইকেট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার অখ্যাত একাদশের কাছেই ধরাশায়ী বাংলাদেশ

আপডেট সময় : ১০:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬