ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রতিটি হাসির মধ্য দিয়ে ভালো থাকার চেষ্টায় পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জনে তোলপাড় ঢাকার শোবিজ পাড়ায়৷ ঠিক তখনি সোস্যাল মিডিয়ায় তার কিছু নতুন ছবি ঘুরে বেড়াচ্ছে৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা’।

তবে এসব ছবির বাইরে পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গুঞ্জন উঠেছে, অনেকদিন ধরেই বাগদান সেরেছেন নায়িকা। সদ্য সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে হাওয়া দেয়। জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে।

এ প্রসঙ্গে পূজা চেরিকে মুঠোফোনে বার্তা পাঠানো হলে কোনো সাড়া মেলেনি। তবে বাগদান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলেও পারিবারিকভাবেই তার বাগদান সম্পন্ন হয়েছিল।

তবে নায়িকা এও স্পষ্ট করেছিলেন, বিয়ে করলে কখনও লুকিয়ে করবেন না, বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের অধ্যায় শুরু করবেন৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিটি হাসির মধ্য দিয়ে ভালো থাকার চেষ্টায় পূজা চেরি

আপডেট সময় : ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬