ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এআই ছবি-ভিডিও নিয়ে বিব্রত সংগীতশিল্পী কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তির আধুনিকতা যেমন উপকারে আসে তেমনি অপকারটাও পাশাপাশি রয়েছে। বর্তমান সময়ে এআই ব্যবহার মানুষের জীবনে এক অভিষাপ হয়ে আসছে। প্রতিনিয়ত এআই ব্যবহার করে মানুষের চরিত্র হনন করা হচ্ছে। সেলিব্রেটিরা বেশি শিকার হচ্ছেন এআই ব্যবহারের।

সে অভিযোগটা তুলেই নিজের ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। যদিও দীর্ঘদিন ধরে নতুন গান নিয়ে দেখা যায় না তাকে। এরপরও সোশ্যাল মিডিয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বন্ধন অটুট রেখেছেন। অনলাইন প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই নিজের আবেগ-অনুভূতি ও সংগীত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় নন্দিত এই সংগীশিল্পীকে।

এসবের পরও বিপত্তি রয়েছে। সম্প্রতি এ গায়িকার ছবিকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবর্তন করে বিভিন্ন পোস্ট করা হয়েছে। যা নজর কেড়েছে তার। এ নিয়ে খুবই বিব্রত তিনি। যা সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে জানিয়েছেন এ তারকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এ গায়িকা লিখেছেন, ‘ইদানিং দেখছি এআই দিয়ে আমার ছবি এমনকি ভিডিও-ও বানাচ্ছেন আপনারা। কেউ কেউ এমনিতেই, কেউ বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে। পুরো ব্যাপারটাতেই আমি বিব্রত। আমার নিজের ইচ্ছা হলে আমি নিজে বানাব, সেটা আমার একান্ত ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। কিন্তু আগ বাড়িয়ে আপনারা কেন? বাস্তব আমাকে আর ভাল্লাগছে না?’

তিনি লিখেছেন, ‘এআই যতই করুক যতই পারুক, কখনও আসল মানুষকে তুলে ধরতে পারে না। তাকে ঝকঝকে-তকতকে করে দেয়। কিন্তু জুম করে দেখলে দেখবেন, ছবির মানুষের চোখ আসলে তার চোখ নয়। যা কিনা দেখতে ভয়ংকর। একটা মানুষের আঙুলের ছাপও যেমন অনবদ্য, তেমন চোখের দৃষ্টি ও একদম নিজস্ব। আমার যথেষ্টই ছবি (দরকারি-অদরকারি) রয়েছে। তাকে আবারও কেন এআই দিয়ে সাজাতে হবে? আমি আমার অবয়ব নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!’

এ গায়িকা জানান―নিজের চেহারা নিয়ে কোনো অস্বস্তি-আপত্তি নেই তার। এমনকি কোনো সমস্যাও নেই। আবার তার কিছু পুরোনো ছবিও আছে। যা সময়ের সঙ্গে সঙ্গে অন্যদেরও হয়। কিন্তু কিছু মানুষ ছবি সম্পাদনা নিয়ে পড়ে আছে।

কনকচাঁপা লিখেছেন, ‘এভাবে চললে ফেসবুক ছেড়ে চলে যাব। কি হবে? অল্প কিছুদিন অস্থির লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তাও দর্পনে নিজের বদলে অন্য কাউকে দেখতে চাই না। একদম চাইনি। বস্তুত এআইকে আমি ভীষণ অপছন্দ করি। তারচেয়েও অপছন্দের এআই ভিডিও। কি ভয়ানক, মৃত মানুষও কথা বলে!’

তিনবারের জাতীয় চলচ্চিত পুরস্কারপ্রাপ্ত গায়িকা সবশেষ লিখেছেন, ‘জীবনে কোনোদিন পার্লারে সাজলাম না, বোটক্সের দ্বারস্থ হলাম না। না প্ল্যাক করলাম ভ্রু, না আইল্যাশ লাগালাম, না হেয়ার এক্সটেনশন করলাম। সেই আমি এআই দিয়ে বিকৃত করা উপস্থিতি দেখতে চাই না, একদম।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এআই ছবি-ভিডিও নিয়ে বিব্রত সংগীতশিল্পী কনকচাঁপা

আপডেট সময় : ০৮:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬