ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়াকাপ হকিতে চাইনিজ তাইপের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলার বাঘিনীরা।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচে চায়নিজ তাইপেকে কোনোরকম দাঁড়াতেই দেননি বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে জালের দেখা না পেলেও শেষ তিন কোয়ার্টারে গুনে গুনে সাত গোল দেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন সারিকা রিমন, আইরিন আক্তার, নাদিরা এমা। অন্য গোলটি আসে কনা আক্তারের থেকে।

ম্যাচের ২০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের পসরা সাজিয়ে আরও চার গোল আদায় করে নেন মেয়েরা। নাদিরা এমা ও আইরিন আক্তার দুটি করে ফিল্ড গোল করে ব্যবধান ৫-০ করেন। চতুর্থ কোয়ার্টারে ৫১ ও ৫৭ মিনিটে দুটি পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল আদায় করে দলের বিশাল জয় নিশ্চিত করেন সারিকা রিমন।

‎এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ আসরে নবম হয় মেয়েরা। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দশ দলের এবারের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশ ছাড়াও আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে আছে স্বাগতিক চীনের সঙ্গে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

কোয়ার্টার ফাইনালে উঠবে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম হওয়া দল নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই ৭ গোল দিয়ে জয়ের যে বার্তা দিল, তা পরের ম্যাচগুলোর জন্য নির্দ্বিধায় আত্মবিশ্বাসের বড় জ্বালানি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়াকাপ হকিতে চাইনিজ তাইপের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

আপডেট সময় : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬