ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হ্যারি কেইনের হাতে উঠলো ব্যালন ডি’ অর ২০২৬ পুরস্কার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন৷
২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত ৭০তম জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে দীর্ঘ ২৫ বছর পর কেইন এই স্বীকৃতি নিজের করে নিলেন।
২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩টি গোল করে তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান৷
এক মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে দেওয়া হয় ব্যালন ডি’অর। তবে শুধু ব্যালন ডি’অরই নয়। একই মঞ্চে দেওয়া হয় আরও নানা পুরস্কার।

২০২৬ আসরের ব্যালন ডি’অরের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) একে একে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার৷

এবারে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামালকে হারিয়ে এই পুরস্কার জেতেন তিনি।

ব্যালন ডি’অর ছাড়াও এই অনুষ্ঠানে দেওয়া হয়েছে বর্ষসেরা উদীয়মান ফুটবলার, গোলরক্ষক, কোচ, ক্লাবসহ আরও বেশ কয়েকটি পুরস্কার। কে জিতলেন কোন পুরস্কার?

পুরুষদের ব্যালন ডি’অর : হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

নারীদের ব্যালন ডি’অর : অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন, লন্ডন সিটি লায়ন্স)

পুরুষদের বর্ষসেরা স্ট্রাইকার : হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

নারীদের বর্ষসেরা স্ট্রাইকার : শার্লিন কোরাল (মেক্সিকো, পাচুয়া নারী দল)

পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক : উনাই সিমন (স্পেন, অ্যাথলেটিক)

নারীদের বর্ষসেরা গোলরক্ষক : কাতা কোল (স্পেন, বার্সেলোনা)

পুরুষদের বর্ষসেরা উদীয়মান ফুটবলার : লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

নারীদের বর্ষসেরা উদীয়মান ফুটবলার : ভিকি লোপেজ (স্পেন, বার্সেলোনা)

পুরুষ দলের বর্ষসেরা কোচ : লুইস দে লা ফুয়েন্তা (স্পেন)

নারী দলের বর্ষসেরা কোচ : পেরে রোমেউ (বার্সেলোনা নারী দল)

বর্ষসেরা পুরুষ ক্লাব : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)

বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোন

সক্রেটিস পুরস্কার : বুকায়ো সাকা (আর্সেনাল, ইংল্যান্ড৷

পুরুষদের ব্যালন ডি’অর ২০২৬ (শীর্ষ ১০ র‍্যাঙ্কিং)

  • ১ম স্থান: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ / ইংল্যান্ড)
  • ২য় স্থান: কিলিয়ান এমবাপয়ে (রিয়াল মাদ্রিদ / ফ্রান্স)
  • ৩য় স্থান: লামিনে ইয়ামাল (বার্সেলোনা / স্পেন)
  • ৪র্থ স্থান: রদ্রি (ম্যানচেস্টার সিটি / স্পেন)
  • ৫ম স্থান: লিওনেল মেসি (ইন্টার মায়ামি / আর্জেন্টিনা)
  • ৬ষ্ঠ স্থান: খিভিচা কাভারাতসখেলিয়া (পারি সাঁ-জেরম্যাঁ / জর্জিয়া)
  • ৭ম স্থান: উসমান দেম্বেলে (পারি সাঁ-জেরম্যাঁ / ফ্রান্স)
  • ৮ম স্থান: আরলিং হল্যান্ড (ম্যানচেস্টার সিটি / নরওয়ে)
  • ৯ম স্থান: মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ / ফ্রান্স)
  • ১০ম স্থান: ফাবিয়ান রুইজ (পারি সাঁ-জেরম্যাঁ / স্পেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হ্যারি কেইনের হাতে উঠলো ব্যালন ডি’ অর ২০২৬ পুরস্কার

আপডেট সময় : ০৭:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬