ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেপাল থেকে বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু, সচল হলো ৪০ মেগাওয়াট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গত আগস্টে আকস্মিক বন্যায় নেপালের ভোতেকোশি নদীতে দুটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাময়িকভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভারতের সঞ্চালন লাইনের মাধ্যমে ফের বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে এই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ গণমাধ্যমকে জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) অন্যান্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেওয়ার পরই বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।
সংশোধিত নতুন এই ব্যবস্থার আওতায় এখন নেপালের সোলু খোলা ও কাবেলী বি-১ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, লোয়ার মোদি খোলা কেন্দ্রটিকে ভারতের হরিয়ানা রাজ্যে বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে৷ 
এর আগে, চুক্তি অনুযায়ী গত বছর ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে এই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল নেপাল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় তা সাময়িকভাবে থমকে যায়। ভারতের সিইএ-র নতুন গ্রিন সিগন্যাল পাওয়ায় দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপাল থেকে বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু, সচল হলো ৪০ মেগাওয়াট

আপডেট সময় : ০৭:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬