ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের পতিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বিগত ১৫ থেকে ১৭ বছরের দুর্গাপূজা উদযাপনে নানা দুর্ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপ্রীতিকর ঘটনা ঘটলেও, এবার সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। দীর্ঘ বছর পর এবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতির এই চমৎকার পরিবেশকে তিনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন এবং এর পেছনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান। 
এবারের পূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার নেপথ্যে আগাম সতর্কতামূলক পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিই হতে না পারে, সেই লক্ষ্য নিয়ে কাজ করেছে সরকার।” ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একদম তৃণমূল পর্যায় (ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা) থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক কেন্দ্রীয় মনিটরিং করা হয়েছে। এই প্রযুক্তির সহায়তায় কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা আগেই শনাক্ত করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
চলতি ২০২৬ সালের দুর্গোৎসবে সরকারের বিশেষ সহায়তার তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, এ বছর দেশে রেকর্ডসংখ্যক মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসব সহজ করতে সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার। পাশাপাশি পূজার সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে এবং মণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি নির্ধারণ করা হয়েছিল। সব ধর্মের মানুষের সমান অংশীদারিত্বে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬