ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছেলেকে নিয়ে রোনালদোর যে বড় স্বপ্ন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একজন জাত ফুটবলারের ছেলে জাত ফুটবলার হওয়ার রেকর্ড খুব একটা চোখে পড়ে না। সেটা ক্রিকেটের ক্ষেত্রেও পরিলক্ষিত হতে দেখা যায়। বড় জোর জাতীয় দল পর্যন্ত খেলতে দেখা যায়। কিন্তু এরপরেই শেষ। বিশ্বফুটবলের পরিমন্ডলেও এর ব্যতিক্রম নেই।

তবে পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো স্বপ্ন  বিশ্বফুটবলাঙ্গনে একদিন তাকেও ছাড়িয়ে যাবে তার ছেলে ক্রিস্টিয়ানো রোনাদো জুনিয়র। দীর্ঘ দিন ধরেই বাবার দেখানো পথে হাঁটছে জুনিয়র। বাবার দেখাদেখি ফুটবল খেলা শুরু করেছে। বাবা যে ক্লাবে যায়, সে-ও সেই ক্লাবেই যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গেছে, আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন তিনি। বাকি দলের সঙ্গে অনুশীলন করছিল রোনালদোর ছেলেও।

পাশে বসে থাকা এক কর্তাকে রোনালদো বলেন, “ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরও বেশি শক্তিশালী। বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটাকে নিয়ে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে। কিন্তু খিদে বজায় রাখাই সবচেয়ে কঠিন।”

রোনালদো ২০২২-এ আল নাসেরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরই রোনালদোর বড় ছেলে আল নাসেরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবার সঙ্গেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করত। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। তার পর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছেলেকে নিয়ে রোনালদোর যে বড় স্বপ্ন

আপডেট সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬