ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জার্মান পিটার আবারো হকির কোচ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে ক্রীড়াবিদদের। হকি ইভেন্টেও খেলছে বাংলাদেশ। সে লক্ষ্যে হকি দলের প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। জার্মান কোচ গেরহার্ড পিটার। গত ৩০জুলাই তিনি বাংলাদেশে পৌছান। যিনি এর আগেও বাংলাদেশ হকি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর তাই বাংলাদেশের হকি খেলোয়াড়দের নতুন করে বুজার কিছু নেই তার। এমন কি বাংলাদেশে পৌছেই পরের দিন থেকে মাঠে নেমে পড়েছে এই জার্মান কোচ।

যদিও পিটারকে নিয়ে  হকি সংলিষ্ট অনেকের আপত্তি রয়েছে। তাদের মতে, আধুনিক ও গতিশীল হকিতে পিটার এখন তেমন চলনসই নন । যেখানে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ ডাচ আইকনম্যান ছিলেন হাই প্রোফাইল। তার পরিবর্তে ফেডারেশন আবার পিটারে ফিরেছে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স পিটারকে আনার ব্যাপারে সবচে বড় ভুমিকা রেখেছেন বলে জানা যায়।

তবে এটাও ঠিক, এক যুগ আগে পিটারের হাত ধরে বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপে খেলার পথ উন্মুক্ত হয়েছিল। ২০০৯ সালে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে এসেছেন। মোহামেডান ও মেরিনার্স ক্লাবের কোচের পদেও ছিলেন।

নতুন করে পুরাতন ঠিকানায় ফিরে পিটার কি চমক দেখাবেন, সেটাই এখন সময়ের শোকেসে বন্দি রাখা হলো।

তবে পুনরায় বাংলাদেশ হকি কোচের দায়িত্ব পেয়ে  ঢাকায় পৌঁছা পিটার গেরহার্ড তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।”

বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে এই জার্মান কোচ বলেন, “আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মান পিটার আবারো হকির কোচ

আপডেট সময় : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬