ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রাবনের মেঘগুলো ঝড় হলো আকাশে… এখনি নামলো বুজি শ্রাবনে, বর্ষার এই সময়টাকে গানের কলিতে চমৎকারভাবে উপস্থান করেছেন আশরাফ ‍বাবু। বাংলাদেশের সময়টা এখন বর্ষা। যখন তখন রিমঝিম বৃষ্টি নেমে আসে। রোদ-বৃষ্টির দারুণ এক খেলা চলে শ্রাবনে। ঠিক এই সময়টাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি সেরেছেন বাংলাদেশ দলের জাতীয় দলের ক্রিকেটাররা। এরমধ্যে শেরে-ই বাংলার মাঠে অনুশীলন সেরেছেন বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা।

পরে সংবাদ সম্মলেন আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি জুলাই মাসে প্রায় দিনেই বৃষ্টি দেখা গিয়েছে। যে কারণে বাংলাদেশ দলের কিছুটা হলেও অনুশীলন করতে অসুবিধা হয়েছে। যা অস্ট্রেলিয়া সিরিজের আগে একটু ঘাটতি দেখছেন অধিনায়ক শান্ত।

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।’
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন,‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছি, আমরা খুবই ভাগ্যবান। যদিও আমার মনে হয় গত ২৩ বছরে আমাদের সেখানে আরও ম্যাচ খেলা উচিত ছিল। অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট খেলা যায়। আমরা যেভাবে খেলছি সেটা যেন কন্টিনিউ করতে পারি। আমরা যেন এর নিচে না যাই।’

দলের পেসারদের ওপর বিশ্বাস রেখে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করি। পেসারদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও আছে। মুশফিক ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬