ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আজই ইসরায়েলের পার্লামেন্ট বিলুপ্ত, অক্টোবরে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে

Members of the Knesset attend a session of the Israeli Parliament in Jerusalem on July 16, 2026, before the start of the election recess ahead of the October 27 general election. (Photo by ilia YEFIMOVICH / AFP)

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট আজ শুক্রবার বিলুপ্ত হওয়ার কথা। কারণ রাস্ট্র পরিচালনায় পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। আসছে নতুন নির্বাচন। নিয়ম অনুযায়ী আগামী ২৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৯৮৮ সালের পর এই প্রথম নেসেট পূর্ণ পাঁচ বছরের মেয়াদ শেষ করল। কিন্তু প্রশ্ন উঠছে আবারো কি ইসরায়েলের ক্ষমতাভারের দায়িত্ব পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু?  মধ্যপ্রাচ্যের যুদ্ধ তাকে এতোটাই বিতর্কে ঠেলে দিয়েছে যে পুনরায় নির্বাচনের ইচ্ছা থাকা সত্বেও তার ক্ষমতায় আসা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।

গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি তার জনপ্রিয়তা হ্রাস করেছে। জনমত জরিপে তার দল লিকুদ পার্টি কিছুটা পিছিয়ে পড়ছে এবং সাবেক সামরিক প্রধানদের মতো বিরোধী প্রার্থীরা তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।

আল জাজিরা বলছে, এ নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন গাজা যুদ্ধ, ইরান ও লেবাননের সঙ্গে সংঘাত, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতিকে ঘিরে দেশটির রাজনীতি গভীরভাবে বিভক্ত।
সাম্প্রতিক জনমত জরিপ বলছে, নির্বাচনে কড়া প্রতিদ্বন্দ্বিতা হলেও ইসরায়েলের রাজনীতি এখনো ডানপন্থার দিকেই ঝুঁকে রয়েছে। ইসরায়েলে অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু রয়েছে।

পুরো দেশকে একটিমাত্র নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়। ভোটাররা কোনো ব্যক্তিকে নয়, রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় ভোট দেন। কোনো দল মোট ভোটের ৩ দশমিক ২৫ শতাংশ বা তার বেশি পেলে ১২০ সদস্যের নেসেটে ভোটের অনুপাতে আসন পায়।
দেশটির ইতিহাসে কোনো দল কখনো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য নির্বাচনের পর বিভিন্ন দলের মধ্যে জোট গঠন অপরিহার্য। নির্বাচনের পর প্রেসিডেন্ট সরকার গঠনের সবচেয়ে সম্ভাবনাময় নেতাকে জোট গঠনের দায়িত্ব দেন।

ইসরায়েলের চ্যানেল ১২-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট এবং তার নতুন দল ইয়াশার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।
জরিপে ইয়াশারের সম্ভাব্য আসন ২৩টি, আর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পেতে পারে ২২টি আসন। তবে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ যৌথভাবে ‘টুগেদার’ জোটের ব্যানারে নির্বাচন করছেন। তাদের জোট প্রায় ১৬টি আসন পেতে পারে বলে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে। গাজা ইস্যুতে কি বিরোধীরা ভিন্ন অবস্থানে? নেতানিয়াহুর সমালোচক হলেও প্রধান বিরোধী নেতাদের কেউই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মৌলিক ভিন্ন অবস্থান নেননি। তাদের সমালোচনা মূলত যুদ্ধ পরিচালনার কৌশল, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতিকে কেন্দ্র করে। গাজার যুদ্ধ বা সামরিক অভিযানের বিরোধিতা তারা উল্লেখযোগ্যভাবে কখনোই করেননি।

নির্বাচনী প্রচারে বিরোধী দলগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা, বিচারব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা এবং সমাজে বিভাজন তৈরির অভিযোগ তুলছে। আরেকটি বড় ইস্যু হলো অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) ইহুদিদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে নিয়োগ সংক্রান্ত শিথিলতা নিয়ে।
দীর্ঘদিন ধরে এসব ধর্মীয় দলের সমর্থনের ওপর নির্ভর করে ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। বিনিময়ে তাদের অনুসারীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি শিথিল রাখা হয়েছে।

তবে যুদ্ধের কারণে এখন ইসরায়েলের অনেক নাগরিকই চান, আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ের সদস্যরাও যেন সেনাবাহিনীতে যোগ দেয়। গাদি আইজেনকোট, ইয়ার লাপিদ এবং নাফতালি বেনেট—তিনজনই জানিয়েছেন, ক্ষমতায় এলে তারা এ বিষয়ে নেতানিয়াহুর নীতি অনুসরণ করবেন না। সরকার গঠন কতটা কঠিন হবে? চ্যানেল ১২-এর জরিপ অনুযায়ী, নির্বাচনের পরও কোনো জোট সহজে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

নেতানিয়াহুবিরোধী দলগুলো মিলিয়ে পেতে পারে ৫৯টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজ ন ৬১টি আসন। নেতানিয়াহু ও তার সমর্থক, আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর জোট পেতে পারে ৫১টি আসন। অপরদিকে, আরব দলগুলোর ঝুলিতে যেতে পারে বাকি ১০টি আসন।ফলে সরকার গঠনে আবারও জোট-সমীকরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজই ইসরায়েলের পার্লামেন্ট বিলুপ্ত, অক্টোবরে নির্বাচন

আপডেট সময় : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬