ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩০৪ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৪৩ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৭ জনের সবাই পুরুষ। তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন খুলনা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৯৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৮১৭ জন।

























