তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন
- আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ২৬৩ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। চিঠিতে তাকসিম সংশ্লিষ্ট সব কাগজপত্রও তলব করা হয়েছে।
অর্থাৎ তাকসিমের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার এমডির পদ থেকে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তাকসিম। এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, তাকসিমের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের পর তাকসিম গত ১৫ বছর ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।























