ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ দূর্ঘটনায় আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৪৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবনদীপ রাজন। ইন্ডিয়ান আইডল। গাড়ী দূর্ঘটনায় প্রচন্ডভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কা জনক।একটি ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় তিনি হাসপাতালের বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন। তার হাত-পা’তে মারাত্মক জখম।  এই ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা।

জানা গেছে, সোমবার ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। গায়কের সঙ্গে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ।

প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি এবং ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালকসহ দু’জন যাত্রীই গুরুতরভাবে জখম হয়েছেন।

পবনীপ তার দুই পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর তাদের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এক নয়ডার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাজারুলা থানার পুলিশ কর্মকর্তা সংবাদমাদমাধ্যমকে বলেছেন, তদন্ত চলছে। প্রাথমিক অনুমান, চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন বলেই এমন ঘটেছে। চিকিৎসকেরা চেষ্টা করছেন, তিন আহত ব্যক্তিতে ফের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য।

পবনদীপ রাজন ২০২১ সালে ইন্ডিয়ান আইডল ১২ জিতেছিলেন। তিনি সেই মৌসুমে অরুণিতা কঞ্জিলাল, মোহাম্মদ দানিশ, সাইলি কাম্বলে, নিহাল তৌরো ও শানমুখ প্রিয়াকে পেছনে ফেলে বিজয়ী হন। পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া শো’র বিজয়ী ছিলেন। তিনি উত্তরাখণ্ডের চম্পাবত জেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ দূর্ঘটনায় আহত

আপডেট সময় : ১১:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫