ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাগোয়ায় চলছে এখন প্যারা এশিয়ান গেমস

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যে কোন মুল গেমসের পরেই শুরু হয় প্যারা গেমস৷ নানা আলোচনা সমালোচনার পর আইচি- নাগোয়া এশিয়ান গেমসের পর সেখানে চলছে এখন প্যারা এশিয়ান গেমস৷ ১৮ অক্টোবর এর পর্দা ওঠে, শেষ হবে ২৪ অক্টোবর৷

নাগোয়া – জাপানে  আয়োজিত এটি প্রথম এশিয়ান প্যারা গেমস৷ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে৷

সমাজ এবং রাষ্ট্রের অবহেলিত-উপেক্ষিত মানুষগুলোর জন্য প্রত্যেক গেমসের পরেই শুরু হয় এই আয়োজন৷ এশিয়ার এই উপেক্ষিত মানুষদের প্যারা এশিয়ান গেমসে চলছে এখন পদক যুদ্ধ৷

৪৫টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩,০০০ ক্রীড়াবিদ এতে অংশ নেওয়ার কথা রয়েছে। জাপানের প্রতিনিধি দলে প্রায় ২৮০ জন ক্রীড়াবিদ রয়েছেন।

বাংলাদেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্ট যেমন- প্যারা আরচ্যারি, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনসহ, সাঁতার, টেবিল টেনিস ও বৌচি-এই ছয়টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। ৭০ দিনের প্রস্তুতি নিয়ে পদকের প্রত্যাশায় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের তত্ত্বাবধানে অ্যাথলেটরা জাপানের নাগোয়ায় পৌঁছেছেন এবং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন৷

যাবার আগে প্যারা এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের চৈতী রাণী এবং আরচ্যারির ঝুমা আক্তারকে ঘিরে পদকের প্রত্যাশা রয়েছে। এবারের প্যারা এশিয়ান গেমসের আসরে বাংলাদেশের অ্যাথলেটের সংখ্যা ১২ জন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অ্যাথলেটদের সহযোগিতার জন্য আরও ছয় থেকে সাতজন সদস্য দলের সঙ্গে যাচ্ছেন।

প্রতিটি খেলায় একজন করে কোচ থাকছেন। এ ছাড়া মোট পাঁচজন কোচ রয়েছেন। জানা যায় প্যারা অলিম্পিকে বাংলাদেশ দলের সংখ্যা মোট ৩২ জনের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাগোয়ায় চলছে এখন প্যারা এশিয়ান গেমস

আপডেট সময় : ০৭:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬