অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ফ্যাস্টিবলের টিয়ার ফাইনালে হেরে গেল বাংলাদেশের কিশোররা
- আপডেট সময় : ১২:১৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ৷ তবে ১৮৯টে দেশের মধ্যে টিয়ার বা টায়ারে চ্যাম্পিয়ন ফাইট দেওয়াটাও কম নয়৷ অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ ফ্যাস্টিবলে বাংলাদেশের কিশোররা এ লড়াইয়ে ফাইনাল পর্যন্ত গিয়েছে৷ এ ম্যাচটি জিতলেই টায়ার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফেরা হতো৷ কিন্তু ফাইনালে লাল সবুজের কিশোর প্রতিনিধিরা কুলিয়ে উঠতে পারেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে৷ হেরে যায ৪-১ গোলের ব্যবধানে৷ সে পরাজয়ে বাংলাদেশের কিশোররা মুখ লুকিয়ে চোখের পানিতে ভিজালেন মাঠ৷
শেষ মঞ্চে এসে স্বপ্নের পূর্ণতা মিলাতে পারেনি৷ ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপেই সন্তুষ্ট থাকে বাংলাদেশ।
আটজনের দল নিয়ে আয়োজিত এই ফুটবল উৎসবে প্রতি ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ম্যাচের ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় তারা। এর দুই মিনিট পর প্যানেলের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় দুই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দলটি। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ব্যবধান আবার বাড়ান মহি। ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আজারবাইজানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রাথমিক পর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে পঞ্চম স্তরের ৩২ দলের নকআউট প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখায় দলটি। টানা চার ম্যাচ জিতে ই-টায়ারের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা। তবে শেষ ধাপে এসে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো তাদের।
ফেস্টিভ্যালের ছয়টি স্তরে আলাদা ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে ফিফা। অন্যান্য স্তরের ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ইথিওপিয়া (এফ), কানাডা ও তাজিকিস্তান (ডি), তিউনিসিয়া ও বেলারুশ (সি), পর্তুগাল ও জাম্বিয়া (বি) এবং স্পেন ও চেক প্রজাতন্ত্র (এ)। ই-টায়ারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকই শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয়।























