মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটি ছিলো ক্যারোবীয়ানদের
- আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
মিরপুর টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পুরোটা সময় ব্যাটিং করা হলো না টাইগারদের৷ পুরোটা দিনটাি দাপট দেখিয়েছেন ক্যারোবিয়ানরা৷ বাংলাদেশকে ২৭২ রানে আটকে ফেলে এখন দাপুটে ব্যাটিং করে চলেছেন উইন্ডিজ ব্যাটাররা৷
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৫ বল খেলে ৪৩ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দ্রপল। অন্যদিকে জাস্টিন গ্রেভসের সংগ্রহ ২২ বলে ১৫ রান। দিন শেষে এখনো প্রথম ইনিংসে এখনো ১৩৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেছেন সাদমান। উইকেটের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে সাদমান বলেন, “উইকেট নিয়ে আমি প্রথম থেকে তেমন কিছু চিন্তা করিনি। বল আসবে, খেলব। এরকমই প্ল্যান ছিল। আর মিরপুরের উইকেটটা আমি দেখেছি। সকালবেলা বা দিনের শেষে আমাদের ব্যাটারদের একটু সমস্যা ফেস করতে হয়। তো এরকম কিছু আসবে, এটা মাথায় নিয়েই ব্যাটিং করেছি।”
সাম্প্রতিক সময়ে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন বলে জানান সাদমান। তবে কয়েকবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ এখনো রয়েছে তার। এ নিয়ে এই ব্যাটার বলেন, “লাস্ট কিছুদিন অফ-অফ ছিলাম। এর মধ্যে অনেকবারই আমি ইনিংস বড় করতে পারিনি। এখন সেগুলো নিয়ে কাজ করেছি, ফিটনেস নিয়ে কাজ করেছি। এখন সামনে দেখা যাক কী হয়। আর আজকে আমি যদি ইনিংসটা আরেকটু বড় করতে পারতাম, তাহলে সিনারিওটা হয়তো এরকম হতো না।”
ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের তুলনায় বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন সাদমান। মেহেদী হাসান মিরাজের বলে উইকেট পাওয়ার পেছনে বলের নতুন থাকার বিষয়টিকে একটি কারণ হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে মিরাজ ও তাইজুল ইসলামের বোলিংয়ের প্রশংসাও করেছেন এই ব্যাটার। সাদমান বলেন, “আমার কাছে মনে হয়, আমাদের স্পিনাররা অনেক এক্সপেরিয়েন্সড। আর মিরাজের যে বলটা হয়েছে, হয়তোবা তখন বলটা নতুন ছিল, তাই এমন হয়েছে। আর মিরাজ আর তাইজুল ভাই ওদের চেয়ে বেটার জায়গায় বল করছেন।”
সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন সাদমান। বাইরের আলোচনা নিয়ে না ভেবে নিজের কাজের প্রতি মনোযোগী থাকতে চান তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, “লাইফে সমালোচনা আসবেই। আমার কাজ খেলা, প্র্যাকটিস করা, দেশের জন্য পারফর্ম করা। আমি সেটা মাথায় রেখেই কাজ করি সব সময়।”
এদিকে লিটন দাসের চোটের সর্বশেষ অবস্থা নিয়েও আশার কথা শুনিয়েছেন সাদমান। দ্রুতই লিটন মাঠে ফিরতে পারবেন বলে প্রত্যাশা তার। এ বিষয়ে তিনি বলেন, “লিটনের ইনজুরি আপডেট আপাতত ভালো। তেমন কোনো সমস্যা নেই। আশা করি, কালকের মধ্যে আবার ফিট হয়ে মাঠে ফিরতে পারবে।”
























