ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জানিয়েছেন, কিছু লোকের ধাওয়ায় তাহসিফ সাউরি তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন৷

আজ শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পিবিআইকে বলেছেন, সেদিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

এদিকে, তুরাগ নদের যে স্থান থেকে সাবেক এই সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে, তার ঠিক কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির নিজস্ব কি না, সে বিষয়ে  যাচাই-বাছাই চালাচ্ছে পিবিআই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬