ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মারুফাদের আজ ফাইনালে ওঠার লড়াই,প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ লড়াই করে এশিয়াকাপ নারী ক্রিকেটের সেমিফাইনালে ওঠা জ্যোতিরা। আজ শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়ােইয়ে মাঠে নামছে। জিতলেই ফাইনাল। কিন্তু তার আগে প্রশ্ন জ্যোতিরা পারবেন কি দাপুটে ভারতকে পরাজিত করতে? শক্তির পরিচয়ে ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবুও ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা বলে ভিন্ন এক ভরসা। সময়টা অনুকুলে থাকলেই টাইগ্রেসদের শিকারে অসুবিধা হবে না। তেমনি এক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আক্তার। বোলারদের কল্যাণেই এখনো পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। ব্যাটারদের যে করুণ দশা,তাতে অনেক আগেই বিদায় হয়ে যাবার কথা। এখনো পর্যন্ত কোন দলের বিপক্ষে বড় কোন লক্ষ্য দাঁড় করাতে পারেনি জ্যোতিরা।

ফলে বিপর্যস্ত ব্যাটিং নিয়ে সেমিতে ওঠা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আজ রাতে মাঠে নামার আগে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় ফর্মের তুঙ্গে থাকা পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তারাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় টাইগ্রেসরা। ফলে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল বাঁচা-মরার, হারলেই বাদ এবং জিতলে সেমিফাইনাল। এমন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতির দল ২০ ওভারে টেনেটুনে ১০৩ রান তোলে। পরে ম্যাচ জমিয়ে তোলে বোলাররা। রাবেয়া খানের ৩, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের ২টি করে শিকারে ৯ উইকেট হারিয়ে আমিরাতের মেয়েরা ৬৯ রান করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মারুফাদের আজ ফাইনালে ওঠার লড়াই,প্রতিপক্ষ ভারত

আপডেট সময় : ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬