ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রতিভার খোঁজে সিটি ক্লাব,৩২ দল নিয়ে হচে সিটি ক্লাব একাডেমি কাপ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মিরপুর এগারোতে অনূর্ধ্ব ১৮ বয়সের তরুণদের নিয়ে সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিটি ক্লাব একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট’। ‘আগামীর ক্রিকেট তারকা তৈরির প্রত্যয়ে’ ৩২ দল নিয়ে সিটি ক্লাব আয়োজন করেছে এই টুর্নামেন্ট।

ক্লাব সূত্রে জানানো হয়, আগ্রহী দলগুলোকে সিটি ক্লাব অফিস, ০১৬৩০-০৮৭৬৫৫ নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি যোগাযোগে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে। টুর্নামেন্টে অংশ নিতে এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা।

সিটি ক্লাব মাঠেই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৪ অক্টোবর। মিরপুরের ঐতিহ্যবাহী সিটি ক্লাব ১৯৭২ সাল থেকে দক্ষ কোচ, অভিজ্ঞ অফিসিয়াল ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে খেলোয়াড় তৈরি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করে আসছে। দীর্ঘ এই ধারাবাহিকতার অংশ হিসেবে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ, দক্ষতা প্রদর্শন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, ট্রফি ও মেডেল। রানার্স-আপ দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা, ট্রফি ও মেডেল। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন দুই হাজার টাকা ও ক্রেস্ট। এছাড়া টুর্নামেন্টের সেরা ব্যাটার ও সেরা বোলার পাবেন চার হাজার টাকা ও ক্রেস্ট এবং সেরা ফিল্ডারের জন্য থাকছে দুই হাজার টাকা ও ক্রেস্ট।

টুর্নামেন্টের ম্যাচগুলো ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারেন এবং তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দর্শকের কাছে পৌঁছে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিভার খোঁজে সিটি ক্লাব,৩২ দল নিয়ে হচে সিটি ক্লাব একাডেমি কাপ

আপডেট সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬