ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ, অ-১৭ দলেও বিদেশি কোচ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজবেকিস্তানে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। বৃটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে দ্বন্দ্ব, খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স সব মিলিয়ে বাংলাদেশ গ্রুপের তিন ম্যাচই হেরেছে এবং পরবর্তী বাছাই টুর্নামেন্টে খেলতে পারবে না। এমন পরিস্থিতির পরও ডেভলপমেন্ট কমিটি কিংবা ফেডারেশন কোনো তদন্ত কমিটি গঠন করেনি। 

মঙ্গলবার বিকেলে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর ব্যক্তিগত অফিসে সভা হয়েছিল। সেই সভায় অ-২০ টিমে থাকা কোচ, ম্যানেজার, ফিজিওসহ সংশ্লিষ্ট সবাইকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর ডেভলপমেন্ট কমিটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে কমিটি সূত্রে।

জেরার্ড জোন্সকে বাফুফে দুই বছরের জন্য তৃণমূল ফুটবলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। জোন্সকে বিদায় করে কোচ শূন্যতার মধ্যে পড়েছে ফেডারেশন। সামনে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। ঐ টুর্নামেন্টের জন্য আবার বিদেশি কোচকেই নিয়োগ দিতে চায় ফেডারেশন।

বিগত দুই বিদেশি কোচের নিয়োগ প্রক্রিয়ায় ডেভলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেমের ভূমিকা ছিল অনেক বেশি। এ নিয়ে আজকের সভায় খানিকটা চাপের মুখে ছিলেন তিনি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছাইদ হাসান কানন নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ফেডারেশনের ট্যাকনিক্যাল ব্যক্তিদের প্রাধান্যের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ, অ-১৭ দলেও বিদেশি কোচ

আপডেট সময় : ০১:৩০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬