ব্যালন ডি’অর তালিকায় দুই বছর পর ফিরলেন মেসি, হতে পারে রাজকীয় বিদায়
- আপডেট সময় : ০১:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১ বার পড়া হয়েছে
বিশ্বকাপ জেতা হয়নি। হতে পারেন নি টুর্নামেন্ট সেরা। গোল্ডন বল,গোল্ডেন বুট কিছুই জোটেনি যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। অথচ একটি দলকে অনেকটা একাই বিশ্বকাপের ফাইনালে টেনে তোলার একমাত্র কারিগর ছিলেন মেসি। আরেকটু হলে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ট্রফিটাও ঘরে তোলা হয়ে যেতো। কেন যেন আর্জেন্টিনার পুরো দল ফাইনালে মূর্তি হয়ে গেছে। ভুলে গেছে যে তারা দুদিন আগে দাপুটে ফূটবল খেলে ইংলিশদের পরাজিত করার গল্প।
সেই কষ্টে মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচা চোখের পানিতে ভিজিয়েছিলেন মেসি। ফিফা সেদিন তাকে কোন পুরস্কার হাতে তুলে না দিলেও ফুটবল বিশ্ব তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সেই সাফল্যের কৃতিত্বে মেসিকে দুই বছর পর ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর মা তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় নেই রোনালদোর নাম। বাদ পড়েছেন বার্সেলোনার দুই গুরুত্বপূর্ণ তারকা পেদ্রি ও রাফিনহাও। ফ্রেঞ্চ ম্যাগাজিন এর তালিকায় রয়েছেন মেসিসহ ত্রিশ জনের নাম।
এই ৩০ জনের মধ্য থেকেই নির্বাচিত হবেন ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ী। বিশ্বের শীর্ষ ১০০ ফিফা-র্যাংকড দেশের একজন করে সাংবাদিক ভোট দেবেন বিজয়ী নির্বাচনে।
২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে স্পেনের বিশ্বকাপজয়ী দলের ছয় ফুটবলার জায়গা পেয়েছেন। তালিকায় আছেন পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, লামিনে ইয়ামাল, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ ও ফেরান তোরেস। প্যারিস সেন্ট-জার্মেইয়ের খেলোয়াড়দের আধিপত্যও চোখে পড়ার মতো- বর্তমান চ্যাম্পিয়ন ওসমান দেম্বেলেসহ ক্লাবটির নয়জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন।
এখন সেরা এই ফুটবলারের তালিকা থেকে কে হবেন এক নাম্বার,সেদিকেই সবার দৃস্টি। বিশ্বকাপের বিবেচনায় মেসিকেই এগিয়ে রাখছেন অনেকেই। কারণ মেসির গোল করা, গোল করানো সব দিক থেকে ছিলো এগিয়ে।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও তার পারফরম্যান্সই তাকে আবার ব্যালন ডি’অরের মঞ্চে ফিরিয়ে আনার অন্যতম কারণ। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে এই পুরস্কার জিতেছেন তিনি।
৭০তম ব্যালন ডি’অর, এবার লন্ডনে
২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব হলো ভেন্যু। ইতিহাসে প্রথমবার প্যারিসের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কারের আয়োজন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ৭০তম ব্যালন ডি’অরের আসর।
প্রথম ব্যালন ডি’অর বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউজকে সম্মান জানাতেই এবার লন্ডনকে বেছে নেওয়া হয়েছে। ১৯৫৬ সালে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন ইংলিশ কিংবদন্তি ম্যাথুজ। তাই ৭০ বছর পূর্তির আসরে তার দেশেই হবে এবারের অনুষ্ঠান।
২০২৬ ব্যালন ডি’অরের ৩০ মনোনীত
জুদ বেলিংহ্যাম- রিয়াল মাদ্রিদ
পাউ কুবারসি- বার্সেলোনা
মার্ক কুকুরেয়া- রিয়াল মাদ্রিদ
ওসমান দেম্বেলে- পিএসজি
লুইস দিয়াজ- বায়ার্ন মিউনিখ
ব্রুনো ফার্নান্দেজ- ম্যানচেস্টার ইউনাইটেড
গ্যাব্রিয়েল- আর্সেনাল
আর্লিং হালান্ড- ম্যানচেস্টার সিটি
আশরাফ হাকিমি- পিএসজি
হ্যারি কেইন- বায়ার্ন মিউনিখ
খাভিচা কাভারাৎসখেলিয়া- পিএসজি
লামিনে ইয়ামাল- বার্সেলোনা
সাদিও মানে- আল নাসর
মারকুইনহোস- পিএসজি
কিলিয়ান এমবাপে- রিয়াল মাদ্রিদ
লাউতারো মার্তিনেজ- ইন্টার মিলান
নুনো মেন্দেজ- পিএসজি
লিওনেল মেসি- ইন্টার মিয়ামি
মাইকেল ওলিসে- বায়ার্ন মিউনিখ
হোয়াও নেভেস- পিএসজি
হুলিয়ান কুইনোনেস- আল-কাদসিয়াহ
উইলিয়ান পাকো- পিএসজি
ডেকলান রাইস- আর্সেনাল
রদ্রি- বার্সেলোনা
ফ্যাবিয়ান রুইজ- পিএসজি
উইলিয়াম সালিবা- আর্সেনাল
ফেরান তোরেস- বার্সেলোনা
দায়ত উপামেকানো- বায়ার্ন মিউনিখ
ভিতিনহা- পিএসজি
ভিনিসিয়ুস জুনিয়র- রিয়াল মাদ্রিদ




















