চিনে ৩৯ পদক জেতা উত্তর কোরিয়া জাপানে পাঠাচ্ছে ১০০ ক্রীড়াবিদ
- আপডেট সময় : ০২:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে পদক লড়াইয়ে বরাবরই প্রতিদ্বন্দি একটি দেশ উত্তর কোরিয়া। গত এশিয়ান গেমসে ১৮৫ ক্রীড়াবিদ পাঠিয়ে ১৮টি ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে ৩৯টি পদক জিতেছিলো উত্তর কোরিয়া। ২০২৩ সালে চীন থেকে ১১টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তাদের অ্যাথলেটরা। জাপান পাশবর্তী দেশ হওয়া স্বর্তেও এবার আরো কম সংখ্যক ক্রীড়া ইভেন্ট এবং কম সংখ্যক ক্রীড়াবিদ পাঠাচ্ছে জাপানের পাশবর্তী এই দেশটি।
উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটির মহাসচিব টোকিও-ভিত্তিক একটি সংবাদপত্রকে জানিয়েছেন যে, দেশটি এই বছরের শেষের দিকে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য প্রায় ১০০ জন ক্রীড়াবিদ পাঠাবে।

কোরীয় গণমাধ্যমের তথ্যমতে, কো চোল হো ‘চোসন সিনবো’ সংবাদপত্রকে বলেছেন যে, তিনি আশা করছেন ছোট আকারের এই দলটি তিন বছর আগের তুলনায় বেশি পদক জিতবে।
মহামারির সময় পিয়ংইয়ং তাদের ক্রীড়াবিদদের বিদেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি কঠোরভাবে সীমিত করেছিল; যার ফলে ২০২২ ও ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও উত্তর কোরিয়ার কোনো প্রতিনিধিত্ব ছিল না।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগোয়া ও অন্যান্য শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে ৪৫টি দেশের ১১ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।




















