ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক বছরেই স্পেনে ২ টি ক্লাবের মালিক হচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনকে ২০২১ সালে বিদায় বলেছিলেন৷ কাতার বিশ্বকাপের পরেই ইউএসএ পাড়ি জমান আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি৷ খেলছেন যুক্তরাষ্ট্র সকার ক্লাব ইন্টারমিয়ামিতে৷ স্পেনকে বিদায় বললেও আত্মা পড়ে আছে তার স্পেনে৷ আর তাই চলতি বছরেই স্পনে দুটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি৷

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের (সেহুন্দা ডিভিশন) ক্লাব ‘এলদেনসে’ কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সী মেসি। ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়াদি যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই চুক্তিটি চূড়ান্ত হবে।

এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে স্প্যানিশ পঞ্চম বিভাগের ক্লাব ‘কর্নেয়া’ কিনেছিলেন তিনি। তবে কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায়, এলদেনসে হতে যাচ্ছে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব। এছাড়াও উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানায় ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যুক্ত আছেন তিনি।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে ক্লাবের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। বেশিরভাগ সময় নিচের সারির লিগে কাটানো ক্লাবটি ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়। এবারের গ্রীষ্মে ফের দ্বিতীয় বিভাগে উঠে আসলেও ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। চলতি মৌসুমে চার ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় সম্প্রতি বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ ক্লদিও বারাগানকে। ৫,৭৭৬ আসনবিশিষ্ট ক্ষুদ্র স্টেডিয়াম ‘নুয়েভো পেপিকো আমাত’-এর ক্লাবটি বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ ‘গ্রুপো টিএইচ’-এর অধীনে রয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, দুটি ভিন্ন ক্যাটাগরির (দ্বিতীয় ও পঞ্চম বিভাগ) দল হওয়ায় দুটি ক্লাবের মালিকানায় মেসির তাৎক্ষণিক কোনো আইনি জটিলতা থাকছে না। তবে ভবিষ্যতে কর্নেয়া যদি উন্নতি করে দ্বিতীয় বিভাগে উঠে আসে, সেক্ষেত্রে একাধিক ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ার থাকা নিয়ে নীতিগত জটিলতা তৈরি হতে পারে। বর্তমানে কঠিন সময় পার করা এই ছোট ক্লাবটি এখন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির হাত ধরে এক নতুন মোড় ও পরিবর্তনের স্বপ্ন দেখছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক বছরেই স্পেনে ২ টি ক্লাবের মালিক হচ্ছেন মেসি

আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬