ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়ান গেমস এর ফাইনালে উঠার প্রত্যাশা করছেন কোচ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়াঙ্গনে চলছে এখন এশিয়ান গেমসের তোড়জোড়। আগামী ১৯ সেপ্টেম্বর আইসি-নাগোয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস। এবারই প্রথম বাংলাদেশ সব চেয়ে বেশি ক্রীড়াবিদ পাঠাচ্ছে। তবে সব কয়টিকে ছাড়িয়ে প্রত্যাশা বেশি ক্রিকেটের উপর। ২০১০ সালের আসর থেকে বাংলাদেশ এই ডিসিপ্লিন থেকে স্বর্ণ পদক জিতেছিল। যা কিনা এশিয়ান গেমসে বাংলাদেশের সবচে বড় অর্জন।

এবারও ক্রিকেটের উপর সবার নজর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আগের চেয়ে শক্তিশালী দল পাঠাচ্ছে। তারপরেও ক্রিকেট থেকে গেমসের সোনার পদকটি জয় করা নিয়ে নানা সংশয় ভর করছে। তার কারণ একটাই, ভারত,পাকিস্তান ও শ্রীলংকাও যে শক্তিশালী দল পাঠাচ্ছে! তাই হয়ত ক্রিকেট কোচ সালাউদ্দিন খুব উচু গলায় প্রত্যাশা দেখাননি। হতে পারে এটি তার এক ধরণের কৌশল। যদিও এইচপি দল পাঠানোর কথা ছিলো জাপানে। কিন্তু ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কার শক্তিশালী দল অংশ নিতে দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিজেদের সিদ্ধান্ত বদলায়। এ কারণেই হয়ত সালাউদ্দিন এশিয়ান গেমস ক্রিকেট কঠিণ চ্যালেঞ্জ মানছেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে সূচি আছে, আমি মনে করি আমাদের ফাইনালে যাওয়ার মতো খুব ভালো একটা সুযোগ আছে, আমরা যদি ভালো খেলি।’

‘গত কয়েকটা সিরিজে আমরা টি-টোয়েন্টি খেলছি না। আমরা যত তাড়াতাড়ি পারি এটা মানিয়ে নেব। টি-টোয়েন্টি আমরা যে ছন্দে ছিলাম তিন-চার মাস আগে সেই ছন্দটা কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারি- ছেলেদের জন্য এটাই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু টেস্ট খেলছিলাম, ওয়ানডে খেলছিলাম, টি-টোয়েন্টি গত কয়েকটা মাস খেলিনি।’

এদিকে এশিয়ান গেমসের উইকেট বানিয়েছেন গামিনি ডি সিলভা। যে কারণে স্লো উইকেটের শঙ্কা থাকছে। সালাউদ্দিন বললেন, ‘গামিনির দোষ দিয়ে তো লাভ নেই। আমরা নিজেরাই বানাতে পারতাম এমন উইকেট, কারণ উইকেট একদম নতুন। দেশের আবহাওয়া ওপর নির্ভর করবে উইকেট কেমন হবে।’

এশিয়ান গেমস হলেও এই দলের নেতৃত্বে থাকাটায় নিজেকে ভাগ্যবান মনে করছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে আমরা ভালো করি।’

‘আমি আশাবাদী আমরা ভালো করব। দেখুন-যেহেতু খেলাধুলা করতে আসছি এখানে চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আশা করব ছেলে-মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসব।’-যোগ করেন তিনি।

সালাউদ্দিনের কাছে ভালো খেলাই মূখ্য, ‘অন্য জায়গায় যখন আমরা খেলতে যাই তখন অনেক সুযোগ-সুবিধা পাই, দর্শকও থাকে। অনেক সময় ভালো রেজাল্ট করি না, সবসময় চ্যালেঞ্জিং। তবে দর্শক থাকাটা আমার কাছে খুব বড় একটা ফ্যাক্টর না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমরা ভালো খেলব এবং খেলাটাই মূখ্য। চ্যালেঞ্জ থাকবেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান গেমস এর ফাইনালে উঠার প্রত্যাশা করছেন কোচ সালাউদ্দিন

আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬