ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীলঙ্কাকে হারিয়ে আজ সেমিফাইনালের পথ সুগম করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়টা ছিলো প্রত্যাশিত। বাংলাদেশের মেয়েদের সেই জয় ‍তুলে নিতে কোন বেগ পেতে হয়নি। দুবইয়ে আজ নারী এশিয়াকাপের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।েএই ম্যাচের জয় তুলে নিয়েই সেমিফাইনালের পথ নিশ্চিত করতে চায় টাইগ্রেসরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লঙ্কানদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের মূল লক্ষ্যটাই হচ্ছে ফাইনালে খেলা। তবে সেখানে পৌছাতে আজকের জয়টি বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়ানো যাবে। তা না হয় ফাইনালে পৌছানোটা বেশ কঠিন হয়ে  ওঠবে।যার ফলে শ্রীলঙ্কাকে হারানোই মূল সমীকরণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সামনে।

বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় সেই কথাই বললেন বাংলাদেশ দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুব বড় একটা সুবিধা হবে যদি কালকে (আজ) শ্রীলংকার সঙ্গে আমরা জিততে পারি। তাহলে আমরা সেমিফাইনালের দিকে অনেক ভালোভাবেই এগিয়ে যাব ও আমাদের লক্ষ্যটার অনেক কাছে চলে যাব।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়েও ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেদিন ব্যাটিং খুব একটা ভালো না হলেও, বোলারদের নৈপুণ্যে অনায়াসে জয় পেয়েছিল তারা। একইসঙ্গে উইকেট ও কন্ডিশনের অভিজ্ঞতা নিতে পারাও ইতিবাচকভাবে দেখছেন জয়িতা।

এই ব্যাটার আরও বলেন, ‘প্রথম ম্যাচের মাধ্যমে আমরা মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জেতার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যাক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে পাওয়ার প্লে কাজে লাগিয়ে ওপেনিংয়ে বড় রান সংগ্রহ করা।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কাকে হারিয়ে আজ সেমিফাইনালের পথ সুগম করতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬