ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আহমেদাবাদে আজ থেকে শুরু ওয়াল্ড আর্চারি প্যারা সিরিজ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ৫ সেপ্টেম্বর থেকে ভারতের আহমেদবাদে অনুষ্ঠিত হবে ‘২০২৬ ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ’। এই টুর্নামেন্টে অংশ নিতে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ প্যারা আর্চারি দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানিয়েছে, আন্তর্জাতিক প্যারা আর্চারি অঙ্গনে নিজেদের সেরাটা তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশের আর্চাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

বাংলাদেশ থেকে চারজন আর্চার এবারের আসরে অংশ নিচ্ছেন। এর মধ্যে জোমা আক্তার নারী প্যারা আর্চার কম্পাউন্ডে প্রতিযোগিতা করবেন। আর আল আমিন হোসেন, মো. রিপন হোসেন ও মো. রবিউল মাতব্বর পুরুষ আর্চার কম্পাউন্ডে প্রতিযোগিতা করবেন।

আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট।  চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে ১৯টি দেশের মোট ১০৯ জন প্যারা আর্চার অংশ নিচ্ছেন।

সূচি অনুযায়ী, আজ ৫ সেপ্টেম্বর রিকার্ভ কোয়ালিফাইং রাউন্ড দিয়ে টুর্নামেন্ট শুরু । ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কম্পাউন্ড, ডব্লিউ-১ ও ইম্পায়ার্ড কোয়ালিফাইং রাউন্ড। এরপর ৮ ও ৯ সেপ্টেম্বর বিভিন্ন দলীয় ও ব্যক্তিগত ইলিমিনেশন রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আহমেদাবাদে আজ থেকে শুরু ওয়াল্ড আর্চারি প্যারা সিরিজ

আপডেট সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬