আমেরিকায় ভ্রমন ভিসাধারীদের জন্য নতুন নিয়ম
- আপডেট সময় : ১০:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩ বার পড়া হয়েছে
আমেরিকায় পা ফেলতে পারলেই এক সময় নাগরিকত্ব পাওয়াটা ছিলো নিশ্চিত৷ কিন্তু ট্রাম্প প্রশাসন সে নিয়মে এনেছে এবার ব্যাপক পরিবর্তন৷ ভ্রমন ভিসায় আমেরিকায় গিয়ে কেউ আর চাকরি করার সুযোগ পাচ্ছে না৷ এমন কি সন্তান জন্মদানেও আনা হয়েছে পরিবর্তন৷
নতুন নিয়মে বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর মধ্যে রয়েছে সন্তান জন্ম দেওয়া, চাকরি করে পারিশ্রমিক নেওয়াসহ বেশকিছু কার্যক্রম।
শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বার্থ ট্যুরিজম’, অর্থাৎ শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এ ভিসায় অনুমোদিত নয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা যাবে না। ডিগ্রি বা একাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে পারফরম্যান্স করাও ভ্রমণ ভিসায় নিষিদ্ধ বলে জানিয়েছে দূতাবাস।
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়।






















