চেলসিতে অভিষেকেই নজর কাড়লেন ‘দিবু’
- আপডেট সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে
চেলসির জার্সিতে প্রথম ম্যাচেই নিজের অভিজ্ঞতার প্রমাণ দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪–৩ গোলে হারিয়েছে চেলসি, আর সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নতুন এই গোলরক্ষক।
অ্যাস্টন ভিলা থেকে যোগ দেওয়ার পরপরই একাদশে সুযোগ পাওয়া মার্তিনেজ পুরো ম্যাচে করেন ৪টি গুরুত্বপূর্ণ সেভ, যার মধ্যে তিনটি ছিল বক্সের ভেতরের শট থেকে। বিশেষ করে চারালামপোস কস্তুলাস, দিয়েগো গোমেজ ও অলিভিয়ের বোসকালির প্রচেষ্টা রুখে দিয়ে তিনি চেলসির লিড ধরে রাখতে সহায়তা করেন। ম্যাচে তিন গোল হজম করলেও তাঁর সাহসী গোলকিপিং ও দ্রুত প্রতিক্রিয়া দর্শকদের প্রশংসা কেরেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ফটমব মার্তিনেজকে ম্যাচে ৮.১ রেটিং দেয়।
জাবি আলোনসোর অধীনে টানা দ্বিতীয় জয় পাওয়া চেলসির গোলবারে মার্তিনেজের অভিষেক তাই নতুন আশার বার্তাই ছড়িয়ে দিয়েছে।






















