ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভাতে চা! জাপানের অচেনা স্বাদের ‘ওচাজুকে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাইরে টুপটাপ বৃষ্টি, আকাশজুড়ে মেঘ আর চারপাশে স্যাঁতসেঁতে আবহাওয়া—এমন দিনে গরম, সহজ ও আরামদায়ক কোনো খাবারের প্রতি মনটা একটু বেশিই টানে। বাঙালির ঘরে অবশ্য এমন আবহাওয়ার সঙ্গে খিচুড়ির সম্পর্ক বহু পুরোনো। তবে খিচুড়ির বাইরে এবার চেখে দেখা যেতে পারে জাপানের একটি সহজ অথচ বেশ ব্যতিক্রমী খাবার—‘ওচাজুকে’।

জাপানি শব্দ ‘ওচাজুকে’র অর্থ অনেকটা ‘চা দিয়ে ভেজানো খাবার’। নামের মতোই এর মূল উপকরণ রান্না করা ভাত ও গরম চা। সাধারণত ভাতের ওপর মাছ, সামুদ্রিক খাবার, আচার, নরি বা বিভিন্ন মসলা দিয়ে তার ওপর গরম গ্রিন টি কিংবা দাশি ঢেলে পরিবেশন করা হয়। জাপানে এটি দীর্ঘদিন ধরে সহজ ও আরামদায়ক খাবার হিসেবে পরিচিত।

উপকরণ :
  • সাদা ভাত — ১ বাটি
  • গ্রিন টি — ১ কাপ
  • ভাজা বা গ্রিল করা মাছ — ৫০–৭০ গ্রাম
  • সয়া সস — ১ চা-চামচ
  • লবণ — স্বাদমতো
  • কাঁচা মরিচ — ১টি, কুচি করা
  • তিল — ½ চা-চামচ
  • নরি (শুকনো সামুদ্রিক শৈবাল) — সামান্য, কুচি করা (ঐচ্ছিক)
প্রণালি :

প্রথমে এক বাটি গরম সাদা ভাত একটি বাটিতে নিন। এর ওপর সামান্য লবণ, সয়া সস ও কুচি করা কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ভাজা বা গ্রিল করা মাছ ছোট টুকরো করে ভাতের ওপর সাজিয়ে দিন। নরি থাকলে সামান্য কুচি করে যোগ করুন।

এবার এক কাপ গ্রিন টি তৈরি করুন। চা খুব বেশি কড়া না করে গরম অবস্থায় ধীরে ধীরে ভাতের ওপর ঢেলে দিন। সবশেষে তিল ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে ওপর থেকে আরও সামান্য সয়া সস দেওয়া যেতে পারে।

বৃষ্টিভেজা দিনে গরম ভাতের সঙ্গে চায়ের উষ্ণতা ও মাছের নোনতা স্বাদের এই সহজ সংমিশ্রণ হতে পারে পরিচিত খাবারের এক চমৎকার বিকল্প।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাতে চা! জাপানের অচেনা স্বাদের ‘ওচাজুকে’

আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬