ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক সাংসদ ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) মারা গেছেন।

তার ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।

হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, হারুনুর রশিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েক দিন তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক সাংসদ ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন

আপডেট সময় : ১০:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬