ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাধুলার প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। ইভেন্টের মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট প্রতিযোগিতা।

সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী জানতে চান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়াইয়া পড়িবার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের কী পরিকল্পনা রয়েছে?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়া হবে। অর্থাৎ ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণপূর্বক প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তকরণের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে কাজ করছে।

তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান বলেও জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

আপডেট সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬