ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাফ থেকে ছিটকে গেলো রোনান সুলিভান, দুশ্চিন্তায় কোচ ডুলি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর দোরগোড়ায়৷ কিন্তু তার আগেই একের পর এক ধাক্কায় চাপে বাংলাদেশ শিবির। চোট, অসুস্থতা আর গুরুত্বপূর্ণ ফুটবলারদের অনুপস্থিতিতে টুর্নামেন্টের আগে নতুন সমীকরণ মেলাতে হচ্ছে কোচ টমাস ডুলিকে৷

আজ রোববার (১ নভেম্বর) বাফুফে থেকে জানানো হয়, চোটের কারণে টুর্নামেন্টে খেলা হচ্ছে না তরুণ ফুটবলার রোনান সুলিভানের। গত ২৪ অক্টোবর ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। তবে প্রতিযোগিতা শুরুর আগেই ছিটকে যেতে হলো তাকে।

গত ৩০ অক্টোবর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ক্লাব সেন্ট জোসেফস হকসের হয়ে অনুশীলন করতে গিয়ে উরুর পেছনের মাংসপেশিতে চোট পান রোনান। এই ইনজুরি থেকে সুস্থ হতে তার প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী ৫ (বৃহস্পতিবার) নভেম্বর শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামা হচ্ছে না এই তরুণের।

তবে নির্ধারিত সময়ের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারলে টুর্নামেন্টের শেষ পর্যায়ে এক বা দুটি ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদিও বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতি এবং বাংলাদেশ দল টুর্নামেন্টে কত দূর এগিয়ে যায় তার ওপর। আপাতত তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে।

গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান। তার পারফরম্যান্স নজর কেড়েছিল জাতীয় দলের কোচ টমাস ডুলির। সেই সুবাদেই সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পান তিনি। কিন্তু ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো তার।

রোনানের অনুপস্থিতি বাংলাদেশের আক্রমণভাগে বাড়তি দুশ্চিন্তা তৈরি করেছে। বিশেষ করে স্ট্রাইকার বা নাম্বর নাইন পজিশনে আগে থেকেই খেলোয়াড়ের ঘাটতি রয়েছে কোচ ডুলির। এবার সেই সংকট আরও বাড়ল।

শুধু রোনান নন, জাতীয় দলের ক্যাম্পেও কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্বনাথ ঘোষ এখনো পুরোপুরি চোটমুক্ত হতে পারেননি। অন্যদিকে জ্বর থেকে সম্প্রতি সেরে উঠেছেন শেখ মোরসালিন।

আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। তবে উদ্বোধনী ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলীকে পাচ্ছে না দল। ধারণা করা হচ্ছে, আগামী ৯ নভেম্বর তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

এদিকে প্রাথমিক দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম এখনো জাতীয় দলের ক্যাম্পে এসে পৌঁছাননি। আগামীকাল (২ নভেম্বর) তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।রোনানের ইনজুরির কারণে টুর্নামেন্টের আগে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। দলের চূড়ান্ত সমন্বয় ও কৌশল নির্ধারণে তাকে নতুন করে ভাবতে হচ্ছে।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ছয় দলের সাফ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাফ থেকে ছিটকে গেলো রোনান সুলিভান, দুশ্চিন্তায় কোচ ডুলি

আপডেট সময় : ১২:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬