সিলেটের উইকেট হয়ে উঠেছে রানের স্বর্গ
- আপডেট সময় : ০৮:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
ক্রমাগত রান তুলে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও তাদের রান উৎসব থেমে নেই। তার আগে বাংলাদেশের ব্যাটাররাও সেই পরীক্ষায় চমৎকারভাবে পাশ করেছেন, তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির কল্যাণে। ধারনা করা হয়েছিল ম্যাচের চতুর্থদিনে উইকেটে কিছু পরিবর্তন আসবে। মূলত স্বাগতিক বাংলাদেশের শেষের উইকেট গুলোর পতনের দৃশ্যে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা মাঠে নামতেই যেন বদলে গেলো দৃশ্যপট। সেই আগের মতোই তক্তা উইকেটে অনাবৃত রান তুলেই চলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
দিনশেষে অতিথি দলটির দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর দাড়িয়েছে ৩ উইকেটে ৩৪৫ রান । অর্থাৎ ৩১৫ রানের লিড নিয়েছে তারা। হাতে এখনো সাত উইকেট অবশিষ্ট। তাহলে পঞ্চম দিনেও কি রানের ফোয়ারা বয়ে যাবেন ক্যারিয়রা! হতেও পারে দিনের প্রথম সেশনটায় সেই পরীক্ষা নিয়োজিত থাকবেন তারা। আবার ওই এক সেশনের ব্যাটিং মেজাজটা হতে পারে টি-টুয়েন্টির মতোই। কেমার হজ ১৪০ রানে এবং আমির জাঙ্গো ২০ রানে ব্যাট করছেন। বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ২ এবং মেহেদী হাসান মিরাজ ১ উইকেট লাভ করেন।
তাহলে সিলেট টেস্টে বাংলাদেশের সামনে জয়ের টার্গেটটা কতো হতে পারে। কেউ বলছেন সাড়ে তিনশ, কে বা বলছে চারশত রানেও তো হতে পারে। আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই সবখানে হয়ত শব্দটা ব্যাবহার হচ্ছে। তবে লক্ষ্য যদি ৩৫০ রানের আশপাশে থাকে, তাহলে জয় তুলে নেওয়ার সামর্থ্য দেখাতে চাইবে বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে আশাবাদী তাওহীদ হৃদয়। তার বিশ্বাস, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো অবস্থায় রয়েছে। তাই শুরুটা ভালো করতে পারলে বড় লক্ষ্যও তাড়া করা সম্ভব। তবে শেষ দিনের পরিস্থিতি বুঝেই চূড়ান্ত পরিকল্পনা সাজাতে চায় বাংলাদেশ।
তাওহীদ বলেন, ‘এটা নির্ভর করবে আমরা কীভাবে শুরু করি। উইকেট এখনো আমার কাছে ভালো মনে হচ্ছে। তবে টেস্ট ক্রিকেটের খেলা, প্রথমে যদি আমরা ভালো শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় রান তাড়া করা সম্ভব। কাল কী হবে, এখনই বলা যাচ্ছে না। ওরা কত রান লক্ষ্য দেয়, সেটা দেখে আমরা পরিকল্পনা করব।’
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ব্যাটার আরও জানান, এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক। তার মতে, পঞ্চম দিনটি হবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে রান তাড়ায় নামার আগে শুরুর সময়টা কাজে লাগাতে হবে বাংলাদেশকে।
তার ভাষায়, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। আগামীকাল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আমার কাছে মনে হয়, শুরুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালোভাবে শুরু করতে পারি, তাহলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব।’
প্রথম ইনিংসে হৃদয়ের ব্যাট থেকেই এসেছিল বাংলাদেশের সবচেয়ে বড় স্বস্তি। অপরাজিত ২৪২ রানের অসাধারণ ইনিংসে দলকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু তার সেই মহাকাব্যিক ইনিংসের পরও চতুর্থ দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি বাংলাদেশ। কাভেম হজের অপরাজিত ১৪০ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ৩৪৫ রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের লিড এখন ৩১৫ রান।
শেষ দিনে ক্যারিবীয়রা আর কত রান যোগ করে ইনিংস ঘোষণা করবে, সেটিই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের চাওয়া, লক্ষ্য যেন ৩৫০ রানের মধ্যে থাকে। তাহলে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ড্রয়ের চিন্তা নয়, বরং জয়ের লক্ষ্যেই ব্যাটিং করতে চায় স্বাগতিকরা।
তবে কাজটা যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। পঞ্চম দিনের উইকেট, সময়ের হিসাব আর ক্যারিবীয় বোলারদের চ্যালেঞ্জ সবকিছুই সামলাতে হবে বাংলাদেশকে। তবু তাওহীদের বিশ্বাস, শুরুটা ভালো হলে অসম্ভব নয় জয়। সিলেটের শেষ দিনে তাই অপেক্ষা এক নতুন রোমাঞ্চের।



















