ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ড্রতে ঝুলে থাকলো ভূটান- শ্রীলঙ্কার ভাগ্য, সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূটান- শ্রীলঙ্কা ম্যাচে হারেনি কোন দল৷ ২-২ গোলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি দুটি দলেরই সেমিতে উঠার ভাগ্য ঝুলে দিয়েছে৷ তাকিয়ে থাকতে হবে তাদের ১১ নভেম্বর বাংলাদেশ  বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটির দিকে৷ কারণ; সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভূটানের এটি ছিলো শেষ ম্যাচ, শ্রীলঙ্কার প্রথম৷

নিজেদের দ্বিতীয় ম্যাচে  ড্র কিংবা জয়, যে কোন একটি সাফল্যই দ্বীপ রাষ্ট্রটিকে পৌছে দিতে সেমিতে৷ কিন্তু হারলে এবং একই সাথে একের অধিক গোল খেলে স্বপ্নভ্রষ্ট৷ তাতে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ নিয়ে পাহাড়ি দেশ ভূটান পৌছে যেতে পারে সেমিতে৷

সবচে মজার ব্যাপার রোববর এই দুটি দলের ম্যাচটি (২-২) ড্র করার সুবাদে বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোন বাধা ছাড়াই পৌছে যায় সেমিফাইনালে৷ কারণ; ভুটানের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলের জয় দিয়ে সাফ চ্যাম্পয়নশিপের মিশন শুরু করেছিল৷ তাই দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ একেবারেই চাপ মুক্ত থাকাই স্বাভাবিক নয় কি!

তবে শ্রীলঙ্কার সামনে এটি হবে বাঁচা-মরার লড়াই৷ ডু অর ডাই ম্যাচ৷ তবে হামজা- ফারহানদের পেয়ে ওই ম্যাচটি হবে বাংলাদেশের জন্য আত্মমর্যাদার৷ সাফ শিরোপা পুনরুদ্ধারে বাংলাদেশ কতোটা প্রস্তুত এই ম্যাচেই পরিস্কার ধারনা মিলতে পারে৷

সাফ মিশনে টিকে থাকার জন্য রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটান দারুণ লড়াই করেছে৷ ম্যাচের প্রথম গোলটি করে আওয়াজ তুলে মাঠা নামা লঙ্কানদের চোখ কপালে তুলে দেন ভুটানের দাওয়া তিসেরাং৷ ৩৪ মিনিটে তিনি গোলটি করেন৷

এরপর বাঁচা-মরার এই ম্যাচে দেখামিলেছে নানা নাটকীয়তা৷ আক্রমণ – পাল্টা আক্রমন, গোল পাল্টা গোলে ম্যাচটি হয়ে বেশ প্রানবন্ত হয়ে উঠে৷

ম্যাচের ৩৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ভুটান। তারকা ফরোয়ার্ড চেনচো গাইয়েলতশেনের বাড়ানো ক্রস এক ডিফেন্ডার কাঁধ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলে বল পেয়ে যান দাওয়া তিসেরাং। ফিরতি শটে বল জালে জড়িয়ে ভুটানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভুটান। গোল হজমের রেশ কাটতে না কাটতেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড ওলিভার জেমসের বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির দূরপাল্লার শট ভুটানি গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি। ব্যবধান দাড়ায় ১-১৷ ম্যাচে ফিরেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল পেয়ে যায় শ্রীলঙ্কা৷

৪১ মিনিটে জেমসের চমৎকার ক্রসে দারুণ এক ডাইভিং হেডে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ওয়াসিম রাজেক।

ম্যাচের ৬৬তম মিনিটে নাটকের চরম মুহূর্ত তৈরি হয়। বক্সে বল দখলের লড়াইয়ে ভুটানের কিংজেন তেনজিনকে ফাউল করে বসেন শ্রীলঙ্কার ডিফেন্ডার ডিলন সেনান ডি সিলভা। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় ভুটান। কিন্তু পেনাল্টি থেকে গোল হয়নি৷ গাইয়েলতশেনের নেওয়া শটটি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বিপদ সুক্লত করেন শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেইরা। ফিরতি শটটিও গোললাইন থেকে ক্লিয়ার করে দেন ডিলন।

তবে বেশিক্ষণ হতাশ থাকতে হয়নি চেনচোকে। ম্যাচের ৭৭তম মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। দূরপাল্লার একটি ফ্রি কিক লঙ্কান গোলরক্ষক সুজান প্রথম দফায় ফেরালেও গ্লাভসে পুরোপুরি জমাতে পারেননি। আলগা হয়ে থাকা সেই বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক কাট-ব্যাক করেন তানদিন তিসেরাং। আর সেই পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন চেনচো।

এরপর দুটি দলই গোলের জন্য মরিয়া হয়ে লড়েছে৷ তাতে দুটি দলই একাধিক গোলের সুযোগ মিস করায় ম্যাচটি শেষ ২-২ গোলের ড্রতেই নিষ্পত্তি হয়৷

আগামী বুধবার (১১ নভেম্বর) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ভুটান তাদের দুটি ম্যাচ খেলে ফেলায়, এখন সেমিফাইনালের টিকিট পেতে ভুটানকে তাকিয়ে থাকতে হবে আগামী বুধবারের এই ম্যাচের ফলাফলের দিকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্রতে ঝুলে থাকলো ভূটান- শ্রীলঙ্কার ভাগ্য, সেমিতে বাংলাদেশ

আপডেট সময় : ০১:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬