ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা সময়ের দাবি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে কেবল প্রথাগত শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ‘অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সবাই মিলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলি।’
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম দেশের সামগ্রিক শিক্ষা ও উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদ বিতরণের কেন্দ্র না রেখে, সেগুলোকে প্রকৃত গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ, শিক্ষাবিদ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা সময়ের দাবি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬