ফেইসবুকে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন মুশফিক
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ১২:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে
মুশফিক এখন কেবল টেস্ট ক্রিকেটই খেলছিলেন। এবার সেঁঁখান থেকেও বিদায় নিচ্ছেন৷ বিষয়টি দুপুর বেলায় বোর্ড সভাপতি তামিম ইকবাল মিডিয়াকে জানানোর পর এবার
ফেসবুক পোস্টে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি৷ পোস্টে তিনি লেখেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
দীর্ঘ ক্যারিয়ারের এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ১০৮ টেস্টে ৭ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান। পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ ও বন্ধুদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভক্তদের ভালোবাসার কথাও বিশেষভাবে স্মরণ করেন তিনি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির স্মৃতি রোমন্থন করে মুশফিক লেখেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি খেলেই দেশের ক্রিকেটের ইতিহাসে এক সোনালি যুগের সমাপ্তি ঘটাবেন মুশফিকুর রহিম।























