হামজা-ফারহানে বদলে যাওয়া বাংলাদেশের গোল উৎসব
- আপডেট সময় : ১২:৪২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৭৭ বার পড়া হয়েছে
হামজা চৌধুরী এবং ফারহান আলী ওয়াহিদ৷ সাফের শুরুতেই থাকতে পারেননি দলে৷ ইংল্যান্ডে নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ থাকায় ভুটানের বিপক্ষে নামা হয়নি৷ তাদের সেই অনুপস্থিতে গোল ক্ষরায় ভূগছিল বাংলাদেশ৷ কোন মতে বিপর্যয় কাটিয়ে পূর্ন পয়েন্ট পাওয়া বাংলাদেশকে নিয়ে চলতে থাকে রাজ্যের সমালোচনা৷
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই হামজা-ফারহান আলীকে পেয়ে বদলে গেছে বাংলাদেশ৷ অনেকদিন পর আক্রমনভাগ জাগ্রত হয়ে উঠেছে৷ যেটার খোঁজে এতোদিন ছিলো হাহাকার৷ হামজা- ফারহানে খুলে গেলো যেন সে ভাগ্য দুয়ার৷
অথচ মাঠে নামার আগে ভুটানের ম্যাচের লড়াই দেখে হয়ত শ্রীলঙ্কার কোচ রীতিমতো বাংলাদেশকে রুখে দেওয়ার সাহসিকতা দেখিয়েছিলেন৷ কিন্তু লম্বা জার্নি শেষ করে আসা বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরী ছুড়ে দিয়েছিলেন আত্মবিশ্বাস, ‘সাফে আমরাই ফেবারিট।’ কথার সঙ্গে কাজের মিল রাখতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে গোলের উৎসবে যোগ দিয়েছেন শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। চার গোলের দাপুটে জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে৷
আগামী ১৪ নভেম্বর রাত আটটায় দ্বিতীয় গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে দেওয়ায় ভূটানেরও সেমিফাইনালে ওঠার ভাগ্য খুলে গেলো৷
এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে ভুটান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণকে ব্যস্ত রাখেন হামজারা। অষ্টম মিনিটেই আসে প্রথম গোল। ডান দিক থেকে হামজার ক্রসে হাত লাগিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। কিন্তু বল ঠিকমতো দূরে পাঠাতে পারেননি তিনি। সামনে পেয়ে যান শমিত সোম। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি বলে দ্বিতীয়বার আর ভুল করেননি এই মিডফিল্ডার। তাঁর শটে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করানোর পর এবার হামজা নিজেই গোলে নাম লিখান৷ ফারহানের বাড়িয়ে দেওয়া থ্রু পাসে হামজা বলের নিয়ন্ত্রণ নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে বুলেট গতিতে শ্রীলঙ্কাান গোল রক্ষক পেরেইরাকে পরাস্ত করেন৷ প্রথমার্ধে এই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বাকি দুই গোলের দেখা পায়৷
তবে ম্যাচের তৃতীয় গোলটি ছিলো সবচে আলোচিত, সুন্দর এবং শৈল্পিক৷ যা অনেকদিন মনে রাখার মতো৷
ম্যাচের ৫২তম মিনিটে ফারহান আলী ওয়াহিদ যা করলেন, তা ঠিক বর্ণনা করার মতো নয়। যা দেখে গ্যালারী ভর্তি দর্শকরাই শুধু উপভোগ করেননি, অতিথির আসনে থাকা এক সময়ের সেরা ফুটবলার এবং যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী আমিনুল হক ও অভিভূত হয়েছন৷ তার দৃষ্টিনন্দন গোলের দৃশ্যায়নে সিট ছেড়ে দাড়িয়ে অভিবাদন জানালেন৷
বামপ্রান্তে বলের নিয়ন্ত্রণে নিয়ে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে ভেতর ঢুকে পড়ে লক্ষ্যভেদ করেন ফারহান। শ্রীলঙ্কার গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ফুটবল বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি যেন সেরা গোল৷
তাকে ঘিরে শ্রীলঙ্কার কোচের ভবিষ্যত বাণী , আগামী দশ বছরের মধ্যে ফারহান আলী ওয়াহিদ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সেরা স্ট্রাইকার৷ ‘
তৃতীয় গোল পাবার পর বাংলাদেশ কোচ টমাস ডুলি ঝুকি না নিয়ে সেমিফাইনালের জন্য হামজা,ফারহানদের তুলে নিলেন৷ বদলি হিসেবে নামানো হলো শুকি ইতোফুসাদের৷
মাঠে নেমেই নিজেকে প্রমান করার চেষ্টা চালিয়ে যান৷ ম্যাচের ৬৯তম মিনিটে চতুর্থ গোলের চেষ্টা করেছিলেন বদলি ফুটবলার শুকি ইতোফুসা। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সে ঢুকে কিছুটা দূরহ কোণ থেকে শট নিয়েছিলেন তিনি। তবে সেটি আটকে দেন গোলরক্ষক সুজন পেরেইরা।
ম্যাচের ৮৭তম মিনিটে ঠান্ডা মাথায় গোলের হালি পূর্ণ করেন রাকিব। আক্রমণে উঠে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। লঙ্কান গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। তবে সুযোগ দেননি রাকিব। চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।




















