ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চোটের কারণে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কুটসিয়া

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার জেরাল্ড কুটসিয়া। আরেক পেসার কিউনা মাফাকাও খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। দুই পেসারের অনুপস্থিতিতে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা।

লায়ন্সের হয়ে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে অ্যাডাক্টর পেশিতে চোট পান কুটসিয়া। এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

অন্যদিকে ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠছিলেন মাফাকা। তবে অনুশীলনে আবারও চোট পেয়েছেন এই তরুণ পেসার। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। একই কারণে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

দুই পেসারের চোটে দলে পরিবর্তন আনতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ইথান বশ ও জেজে বাসন। বাসনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন বায়ান্ডা মোজোলা ও ওখুলে সেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চোটের কারণে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কুটসিয়া

আপডেট সময় : ০৫:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬