ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জনপ্রিয় অভিনেতা সোহেল খান ঢাকার ধামরাইয়ে তার পৈতৃক নিবাসে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুল্যান্সে করে রাজাপুর গ্রামের বাড়িতে সোহেল খানের মরদেহ পৌঁছায়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই স্বজনদের আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রিয় শিল্পীকে শেষবারের মতো একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে আশপাশের কয়েকটি গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ তার বাড়িতে ভিড় জমান। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন এবং প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’

‘নসীব’ সিনেমার প্রোডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে গত বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

আপডেট সময় : ১২:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬