ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আঠারো মাসের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর পথ সুগম করতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে লাখো রোহিঙ্গার সমাবেশে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এ রোহিঙ্গা গণহত্যার রায় অবশ্যই মিয়ানমারকে মানতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় রয়েছে মিয়ানমারকে বিচারের মুখোমুখি করার।

ড. খলিলুর রহমান বলেন, এই রায় কার্যকরে মিয়ানমার বাধ্য। এই রায়ে গণহত্যার প্রকৃত বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে আজ শুক্রবার ২০ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ৷

প্রতিমন্ত্রী হুমায়ূন কবির৷ তিনি বলেছেন আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে চায় বাংলাদেশ৷

সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এই আলোচনাগুলো অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাব, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়।

হুমায়ুন কবির বলেন, এই রায় বাংলাদেশকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের দাবি তোলার ক্ষেত্রে একটি শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে।

বাংলাদেশ কীভাবে প্রত্যাবাসন ত্বরান্বিত করবে, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সময়সীমার কথা জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরা নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে নতুন করে জীবন গড়তে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন।

হুমায়ুন কবির বলেন, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। তিনি বলেন, হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা যায় না।

তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এমন অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যা বেঁচে থাকা পরিবারগুলোকে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, যদি এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে আসে, তবে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি তিনি দেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। একইসাথে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে।

হুমায়ুন কবির উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে। তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে।

হুমায়ুন কবির জানান, এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক। তিনি বলেন, প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং যে ১১টি দেশ আদালতে লিখিত বিবৃতি জমা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানান।

এসময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন এবং কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন।

হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আঠারো মাসের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর পথ সুগম করতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬