ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গরমের দিনে এক গ্লাস সতেজতা

আবিদা আলম
  • আপডেট সময় : ০৩:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিন্ট লেমোনেড—বিশ্বজুড়ে জনপ্রিয় এক সতেজ কোমল পানীয়। বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশগুলোতে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বাংলাদেশেও গরমের দিনে এর কদর কম নয়। কিন্তু কী এই মিন্ট লেমোনেড, আর কেনই বা এর জনপ্রিয়তা এত বেশি?

‘মিন্ট’ শব্দের অর্থ পুদিনা আর ‘লেমোনেড’ হলো লেবুর পানীয়। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে দিন দিন বাড়ছে তাপমাত্রা, সঙ্গে বাড়ছে গরমের তীব্রতাও। অসহনীয় গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় মুহূর্তেই এনে দিতে পারে স্বস্তি। ঘরে থাকা কয়েকটি লেবু, তাজা পুদিনাপাতা ও ঠান্ডা পানি দিয়েই তাই সহজে তৈরি করা যায় সতেজ মিন্ট লেমোনেড। লেবুর টক-মিষ্টি স্বাদের সঙ্গে পুদিনার সতেজ সুবাস—সহজ এই পানীয়টি গরমের দিনে হয়ে উঠতে পারে স্বস্তির এক চুমুক!

উপকরণ

১. লেবু – ২ টি

২. পুদিনা পাতা – ১০-১২ টি

৩. চিনি – ২-৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)

৪. বিট লবণ – ১/২ চামচ

৫. ঠান্ডা পানি – ২ গ্লাস

প্রস্তুত প্রনালি

মিন্ট লেমনেড তৈরির শুরুতেই পুদিনাপাতা পরিষ্কার করে নেওয়া জরুরি। এজন্য পুদিনাপাতাগুলো একটি বাটিতে পানিতে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখুন।পাশাপাশি লেবুগুলো কেটে প্রস্তুত করে রাখুন।

এবার পুদিনাপাতাগুলো হাতে সামান্য ভেঙে ব্লেন্ডারের জারে দিন। কেটে রাখা লেবুগুলো চিপে রস বের করে একই জারে যোগ করুন। এরপর চিনি ও পরিমাণমতো বিট লবণ দিন।

সামান্য পানি দিয়ে প্রথমে উপকরণগুলো ব্লেন্ড করে নিন। এতে পুদিনা, লেবুর রস, চিনি ও বিট লবণ ভালোভাবে একসঙ্গে মিশে যাবে। এরপর বাকি ঠান্ডা পানি যোগ করে আবার ভালোভাবে ব্লেন্ড করুন।

ব্যস! তৈরি হয়ে গেল সতেজ মিন্ট লেমনেড—গরমের দিনে ঠান্ডা স্বস্তির জন্য একদম উপযুক্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গরমের দিনে এক গ্লাস সতেজতা

আপডেট সময় : ০৩:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬