ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ইসরায়েল ব্যতীত’, পাসপোর্টের জলছাপে জুলাই গণ-অভ্যুত্থান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পাসর্পোটের নকশায় কিছুটা পরিবর্তন এসেছে। নতুন নকশার ই-পাসর্পোটের ভেতরে জলছাপে স্থান পাচ্ছে ‘জুলাই গণ-অভ্যূত্থান‘ এর প্রতীক। পাসপোর্টে লেখা রয়েছে `ইসরায়েল ব্যতীত‘ (Except Israel)। 

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ জানা গেছে, নতুন নকশার পাসপোর্ট থেকে আগের সংস্করণে থাকা বেশ কয়েকটি স্থাপনা ও প্রতীকী ছবি বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য ও নকশায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আগের জলছাপ ও বিভিন্ন স্থাপনার পরিবর্তে নতুন প্রতীক ও নিরাপত্তা উপাদান যুক্ত করা হচ্ছে। বিশেষ করে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রতীকী উপস্থাপনাকে নতুন ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে।

এদিকে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি পুনর্বহালের সিদ্ধান্তও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে পাসপোর্টে আবারও স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে এটি ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’।

জানা গেছে, নতুন নকশার পাসপোর্টে আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার পাশাপাশি দেশের সমসাময়িক ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রতিফলন ঘটানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। শিগগিরই নতুন নকশার পাসপোর্ট ইস্যু শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ইসরায়েল ব্যতীত’, পাসপোর্টের জলছাপে জুলাই গণ-অভ্যুত্থান

আপডেট সময় : ১২:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬