অ্যাথলেটিকস দলকে ছাদখোলা বাসে বরণ
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ফুটবল ও ফুটসাল দলের পর এবার ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস দলকে। ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২টি রুপা ও ৮টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে আজ দেশে ফিরেছে অ্যাথলেটিকস দল। ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাথলেটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেডারেশনের কর্মকর্তারা।
পরে বিশেষভাবে সাজানো বিআরটিসির ছাদখোলা বাসে তাঁদের নিয়ে যাওয়া হয় জাতীয় স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে। শিগগিরই দলটিকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।























